ভেদ অঙ্ক করার সূত্র

Website Name:-www.ourbook.in

ভেদ এর সূত্র গুলো বুঝার আগে আমরা একটি সহজ অঙ্ক করে নিব | এখানে একটি উদাহরণ নেওয়া হল | এই উদাহরণে দুটি চলরাশি আছে | একটি x ও অপরটি y |



x 2 3 7 9
y 10 15 35 45


এখন এই উদাহরণে x এর মান পরিবর্তনের সঙ্গে সঙ্গে y এর মান পরিবর্তন হচ্ছে | যেমন x এর মান 2 হলে y এর মান হবে 10 | আবার x এর মান 3 হলে y এর মান হবে 15 | এবার x এর মান 7 হলো, তাহলে y এর মান হবে 35 | এইখানে আমরা দেখলাম x এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে y এর মান বৃদ্ধি হচ্ছে | কি রকম ভাবে বৃদ্ধি পাচ্ছে তা আমরা দেখবো, x এর মান বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে y এর মানের যে পরিবর্তন হচ্ছে তাতে কি কোনো সম্পর্ক আছে, হা এখানে x এর যত মান তার থেকে y এর মান 5 গুন বড় | অর্থাৎ এখানে প্রতি ক্ষেত্রে x এর মান যত হবে y এর মান হবে \(x \times 5\)| যদি এই রকম সম্পর্ক থাকে তাহলে আমরা ভেদের অঙ্ক করতে পারবো | এখানে একটি লক্ষণীয় বিষয় হলো প্রতি ক্ষেত্রে বৃদ্ধির মান সমান হতে হবে |



বিষয়টি আমরা এই রকম ভাবে লিখিতে পারি
\(\frac{x}{y}\)

\(\frac{2}{10}\)=\(\frac{1}{5}\)

\(\frac{3}{15}\)=\(\frac{1}{5}\)

\(\frac{7}{35}\)=\(\frac{1}{5}\)

\(\frac{9}{45}\)=\(\frac{1}{5}\)

তাহলে এর \(\frac{x}{y}\) মান হলো \(\frac{1}{5}\)

এখানে কিন্তু \(\frac{x}{y}\) এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না





x 2 3 7 9
y 10 13 32 45


এখানে কিন্তু প্রতি ক্ষেত্রে বৃদ্ধির মান সমান নয় |

\(\frac{x}{y}\)

\(\frac{2}{10}\)=\(\frac{1}{5}\)

\(\frac{3}{13}\)=\(\frac{3}{13}\)

\(\frac{7}{32}\)=\(\frac{7}{32}\)

\(\frac{9}{45}\)=\(\frac{1}{5}\)

ভেদ এর অংক গুলো সমাধান করতে হলে কতগুলো শব্দ ও চিহ্ন সমন্ধে আমাদের পরিচিত হতে হবে | প্রথমে আমরা \(\propto\) এই চিহ্নটির নাম জানবো , এই চিহ্নটির নাম হলো ভেরিএসেন বা সমানুপাত | এখানে আমরা ভেরিএসেন হিসেবেই জানবো | ভেদ এর অঙ্ক সমাধান করার সময় একটি ধ্রুবক থাকবে, এই ধ্রুবক টিকে বলা হয় ভেদ ধ্রুবক [Variation Constant] | ভেদ ধ্রুবক নিয়ে পরে আলোচনা করা হয়েছে এখানে ক্লিক করে সরাসরি পৌছে যাবেন|

ভেদ ধ্রুবক [Variation Constant]


ভেদ ধ্রুবক কে আমরা সাধারণত ইংরেজি বর্ণমালার k আলফাবেট কে নিয়ে থাকি | এখানে k আলফাবেট এর বদলে ইংরেজি বর্ণমালার যে কোনো আলফাবেট কে ধরা যেতে পারে | অনেক সময় একটি ভেদ এর অংকের মধ্যে দুই বা ততোধিক ধ্রুবক নিতে হয় | তখন আমরা ইংরেজি বর্ণমালার বিভিন্ন আলফাবেট কে বিভিন্ন ধ্রুবক হিসেবে ধরে থাকি | এই বিষয়টি অঙ্ক সমাধান করিলে ভালো ভাবে বুঝতে পারবো |



x 3 5 6 9
y 12 20 24 36


\(\frac{x}{y}\)

\(\frac{3}{12}\)=\(\frac{1}{4}\)

\(\frac{5}{20}\)=\(\frac{1}{4}\)

\(\frac{6}{24}\)=\(\frac{1}{4}\)

\(\frac{9}{36}\)=\(\frac{1}{4}\)

তাহলে এখানে \(\frac{x}{y}\) এর মান হলো \(\frac{1}{4}\) | এখানে এই মানটি হলো ধ্রুবক | অর্থাৎ এখানে ধ্রুবকের মান হলো \(\frac{1}{4}\) | এটিকে আমরা k ধরে থাকি | এখানে k কিন্তু চলরাশি নায় | k এর একটি নির্দিষ্ট মান আছে | এখানে এই অঙ্কটিতে k এর মান \(\frac{1}{4}\) | k সাধারনত অশূন্য হয়ে থাকে | একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যখনি আমরা ভেদের অঙ্ক করিব তখন ধ্রুবক ধরতে হবে | এবং প্রতিবার ধ্রুবক ধরিবার সময় লিখতে হবে k একটি অশূন্য ধ্রুবক | অর্থাৎ ধ্রুবকের মান কখনো শূন্য হবে না | ধ্রুবক \(\neq \) 0 |

ভেদের অঙ্ক গুলোকে কয়ভাগে ভাগ করা যায় ও কি কি | ভেদের অঙ্ক গুলোকে আমরা তিনটি ভাগে করতে পরি |



  1. (i)সরল ভেদ [Direct Varition],
  2. (ii)ব্যস্ত ভেদ [Inverse Varition],
  3. (iii)যৌগিক ভেদ [Joint Varition] |



এখন এই তিনটি ভাগের ভেদের অঙ্ক গুলিকে এক এক করে আলোচনা করিব |

(i)সরল ভেদ [Direct Varition]



ধরিলাম আমি তিনটি আলাদা আলাদা জমিতে আলু চাষ করেছিলাম | আলু চাষ সম্পন্ন হবার পর মাটি থেকে বের করে বস্তায় ভত্তি করিলাম | দেখলাম প্রথম জমি থেকে আমার মোট 40 টি বস্তা হলো | এখন যদি আমি একটা টোটো গাড়ি করে বস্তাগুলো নিয়ে এসে আমার খামারে রাখি তাহলে একটি বিষয় লক্ষ করব | একটি টোটো একবারে 5 টি বস্তা আনতে পারবে | তাহলে 40 টি বস্তা আনতে 8 টি টোটো লাগবে, অথবা একটি টোটো কে 8 বার ব্যবহার করতে হবে | আমি ধরিলাম 8 টি টোটো লাগবে | যদি আমার জমিতে 30 বস্তা আলু হতো তাহলে আমার 6 টি টোটো প্রয়োজন হতো | আবার জমিতে 60 বস্তা আলু হলে আমার 12 টি টোটো প্রয়োজন হতো | এখান থেকে আমরা দেখতে পেলাম আলুর বস্তার পরিমাণ বাড়লে টোটো এর সংখ্যা বাড়াতে হবে | আর আলুর বস্তার পরিমাণ কমলে টোটো এর সংখ্যা কমাতে হবে |


আলুর বস্তা 40 30 60
টোটো 8 6 12
আলুর বস্তা\(\div\)টোটো 40\(\div\)8 30\(\div\)6 60\(\div\)12
ভেদ সম্পর্ক 5

একটি টিউশন টিচার 20 জন ছাত্রকে টিউশন পড়ান | একজন ছাত্র এর কাছে তিনি 200 টাকা ফ্রি বাবদ নেন | তাহলে 20 জন ছাত্রের কাছে তিনি মোট 4000 টাকা পাবেন | এখন ছাত্র সংখ্যা 30 হলে টিউশন ফ্রি হবে 6000 টাকা | আবার ছাত্র সংখ্যা 15 হলে টিউশন ফ্রি হবে 3000 টাকা | ছাত্র সংখ্যা 50 জন হলে টিউশন ফ্রি হবে 10000 টাকা | এখান থেকে আমরা কি শিখলাম, ছাত্র সংখ্যা বাড়লে শিক্ষক মহাশয়ের মোট টাকার পরিমাণ বাড়বে | আর ছাত্র সংখ্যা কমলে শিক্ষক মহাশয়ের মোট টাকার পরিমাণ কমবে | এই সরল সম্পর্ক |


শিক্ষক মহাশয়ের মাদুলি ইনকাম 4000 6000 3000 10000
ছাত্র সংখ্যা 20 30 15 50
শিক্ষক মহাশয়ের মাদুলি ইনকাম\(\div\)ছাত্র সংখ্যা 4000\(\div\)20 6000\(\div\)30 3000\(\div\)15 10000\(\div\)50
ভেদ সম্পর্ক 200





যখন একটি চলরাশির মান বৃদ্ধি পেলে অপর চলরাশির অনুরূপ মান বৃদ্ধি পায় ও একটি চলরাশির মান হ্রাস পেলে অপর চলরাশিটির অনুরূপ মান হ্রাস পায় তখন সেই ভেদের অঙ্ককে সরল ভেদের অঙ্ক বলে |


অর্থাৎ x এর মান বৃদ্ধি পেলে y এর মান বৃদ্ধি পাবে ও x এর মান কমলে y এর মান ও কমবে | একটি ছকের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়া যাক |



চলরাশি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ
x 2 3 4 6
y 6 9 12 18
\(\frac{x}{y}\) \(\frac{1}{3}\) \(\frac{1}{3}\) \(\frac{1}{3}\) \(\frac{1}{3}\)
ভেদ সম্পর্ক \(\frac{1}{3}\)


এখানে x এর মান বাড়ছে, প্রথমে 2 তার পর 3 তার পর 4 | এইভাবে x এর মান ছোট থেকে বড় হচ্ছে | অর্থাৎ x এর মান বৃদ্ধি পাচ্ছে | আবার এই ছকে y এর মান বৃদ্ধি পাচ্ছে, প্রথমে 6 তার পর 9 তার পর 12, এই ভাবে বৃদ্ধি হচ্ছে y এর মান | এই ছকটিতে আমরা দেখলাম x এর মান বৃদ্ধি পাচ্ছে ও y এর মানো বৃদ্ধি পাচ্ছে | এখানে ধ্রুবক হলো \(\frac{x}{y}=k=\frac{1}{3}\)



চলরাশি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ
x 7 6 5 4
y 28 24 20 16
\(\frac{x}{y}\) \(\frac{1}{4}\) \(\frac{1}{4}\) \(\frac{1}{4}\) \(\frac{1}{4}\)
ভেদ সম্পর্ক \(\frac{1}{4}\)


এখানে x এর মান কমছে, প্রথমে 7 তার পর 6 তার পর 5 এইভাবে | এইভাবে x এর মান বড় থেকে ছোটো হচ্ছে | অর্থাৎ x এর মান হ্রাস হচ্ছে | আবার এই ছকটিতে y এর মান কমছে, প্রথমে 28 তার পর 24 তার পর 20, এই ভাবে হ্রাস পাচ্ছে y এর মান | এই ছকটিতে আমরা দেখলাম x এর মান হ্রাস পাচ্ছে ও y এর মানো হ্রাস পাচ্ছে | এখানে ধ্রুবক হলো \(\frac{x}{y}=k=\frac{1}{4}\)




সরল ভেদের অঙ্ক করার সময় আমরা x ও y কে \(x\propto y\) এই রকম ভাবে লিখিব |

এখানে x কে y দিয়ে ভাগ করলে আমরা ধ্রুবক পাবো | তাই আমরা লিখতে পারি \(\frac{x}{y}=k\) |


\(\frac{x}{y}=k\)

\(x= k \times y\)

এখন আমরা =k তুলে \(\propto \) বসাতে পারি
তাহলে আমরা লিখতে পারি

x\(= k \) \(\times y\)

x\(\propto \) y

যদি আমাদের \(\propto \) এই চিহ্ন তুলি তাহলে =k বসাতে হবে | আমরা যখন অঙ্ক করিব তখন বিষয়টি ভালো ভাবে বুঝতে পারবো | অর্থাৎ \(\propto \) এর পরিবর্তে =k|




আমরা উপরে সরল ভেদের কিছু উদাহরণ দেখলাম | যেখানে চলরাশির মানগুলি ক্রমাগত বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে | অর্থাৎ ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট হচ্ছে পর পর | এখন যে ছকটি দেখবো সেই ছকটি হলো সরল ভেদের অঙ্কের ছক |



চলরাশি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ
x 6 5 7 2
y 24 20 28 8
\(\frac{x}{y}\) \(\frac{6 \div 6}{24 \div 6}\)=\(\frac{1}{4}\) \(\frac{5 \div 5}{20 \div 5}\)=\(\frac{1}{4}\) \(\frac{7 \div 7}{28 \div 7}\)=\(\frac{1}{4}\) \(\frac{2 \div 2}{8 \div 2}\)=\(\frac{1}{4}\)
ভেদ সম্পর্ক \(\frac{1}{4}\)


এখানে কিন্তু পর পর বড় থেকে ছোট বা ছোটো থেকে বড় সাজানো নেই | কিন্তু যেখানে x এর মান বেশি সেই কলামে y এর মান বেশি আছে | যেমন এখানে x চলরাশির মানগুলি মধ্য সব থেকে বড় 7, যেটি তৃতীয় কলাম এ আছে | আবার y চলরাশির মানগুলি মধ্য সব থেকে বড় 28, এই 28 সংখ্যাটি ও তৃতীয় কলামে আছে | x চলরাশির সবথেকে ছোট মান 2, যেটি চতুর্থ কলামে আছে | একেই রকম ভাবে y চলরাশির সবথেকে ছোট মান 8, যেটি চতুর্থ কলামে আছে | আমরা যদি ছোট থেকে বড় সাজাই তাহলে ছকটি হবে এই রকম |



x 2 5 6 7
y 8 20 24 28
k \(\frac{1}{4}\) \(\frac{1}{4}\) \(\frac{1}{4}\) \(\frac{1}{4}\)
ভেদ সম্পর্ক \(\frac{1}{4}\)

অর্থাৎ এখানে x চল রাশির মান বাড়লে y চল রাশির মান বৃদ্ধি পাচ্ছে | তাই এই সরল ভেদের অঙ্ক | নিচে আরেকটি ছক আছে | এই ছকটিতে ও x চলরাশির মান বৃদ্ধি পেলে y চলরাশির মান বৃদ্ধি পাচ্ছে | আবার x চলরাশির মান হ্রাস পেলে y চলরাশির মান হ্রাস পাচ্ছে | যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তা হলে আমরা বড় থেকে ছোটো কিম্বা ছোটো থেকে বড় সাজিয়ে নিয়ে দেখবো x ও y চলরাশির মান এর কিরূপ পরিবর্তন হচ্ছে |

চলরাশি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম
x 1 5.5 3 5 3.5
y 8 44 24 40 28
\(\frac{x}{y}\) \(\frac{1 \div 1}{8 \div 1}\)=\(\frac{1}{8}\) \(\frac{5.5 \div 5.5}{44 \div 5.5}\)=\(\frac{1}{8}\) \(\frac{3 \div 3}{24 \div 3}\)=\(\frac{1}{8}\) \(\frac{5 \div 5}{40 \div 5}\)=\(\frac{1}{8}\) \(\frac{3.5 \div 3.5}{28 \div 3.5}\)=\(\frac{1}{8}\)
ভেদ সম্পর্ক \(\frac{1}{8}\)

আমার বোঝার সুবিধার জন্য সাজিয়ে নিলাম | উপরের ছকটি ছোট থেকে বড় সাজানো হয়েছে | নিচের এই ছকটি বড় থেকে ছোট সাজানো হল | এখান থেকে আমরা দেখলাম x এর মান কমার সঙ্গে সঙ্গে y এর অনুরূপ মান কমতে থাকচে |


x 5.5 5 3.5 3 1
y 44 40 28 24 8
k \(\frac{1}{8}\) \(\frac{1}{8}\) \(\frac{1}{8}\) \(\frac{1}{8}\) \(\frac{1}{8}\)
ভেদ সম্পর্ক \(\frac{1}{8}\)

(ii)ব্যস্ত ভেদ [Inverse Varition]



আমরা কিছু বন্ধু মিলে এক জার চকলেট কিনলাম | ঐ চকলেট জারটির মধ্য 1000 টি চকলেট আছে | এখন যদি বন্ধু সংখ্যা 20 জন হয় তা হলে প্রত্যেকে 50 টি করে চকলেট পাবো | আর যদি বন্ধু সংখ্যা 10 জন হয় তা হলে প্রত্যেকে 100 টি করে চকলেট পাবো | যদি বন্ধু সংখ্যা 50 জন হয় তা হলে প্রত্যেকে 20 টি করে চকলেট পাবো | এখান থেকে আমরা কি জানলাম, যদি বন্ধু সংখ্যা বেশি হয় তা হলে চকলেট কম পাবো | আর বন্ধু সংখ্যা কম হলে তা হলে চকলেট বেশি পাবো | এই রকম অংকে একটির পরিমাণ কমলে অপরটির পরিমাণ বাড়বে ও একটির পরিমাণ বাড়লে অপরটির পরিমাণ কমবে | তাহলে ব্যস্ত সম্পর্ক হবে |


বন্ধু সংখ্যা 20 10 50
প্রাপ্ত চকলেট 50 100 20
বন্ধু সংখ্যা \(\times \) প্রাপ্ত চকলেট \(20\times 50 = 1000\) \(10\times 100 = 1000\) \(50\times 20 = 1000\)
ভেদ সম্পর্ক 1000





যখন একটি চলরাশির মান বৃদ্ধি পেলে অপর চলরাশির অনুরূপ মান হ্রাস পায় ও একটি চলরাশির মান হ্রাস পেলে অপর চলরাশিটির অনুরূপ মান বৃদ্ধি পায় তখন সেই ভেদের অঙ্ককে ব্যস্ত ভেদের অঙ্ক বলে



অর্থাৎ x এর মান বৃদ্ধি পেলে y এর মান হ্রাস পাবে ও x এর হ্রাস পেলে y এর মান বৃদ্ধি পাবে | একটি উদাহরন এর মাধ্যমে বুঝে নেওয়া যাক |



চলরাশি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম
x 1 2 4 5 8
y 1000 500 250 200 125
\(x \times y\) \(1 \times 1000\)=1000 \(2 \times 500\)=1000 \(4 \times 250\)=1000 \(5 \times 200\)=1000 \(8 \times 125\)=1000
ভেদ সম্পর্ক 1000


এখানে যে ছকটি আমরা দেখতে পাচ্ছি তাতে x চল রাশির মান ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে | আর y চলরাশির মান ক্রমাগত হ্রাস পাচ্ছে | এখানে যদি আমরা x ও y কে গুণ করি তাহলে আমরা একটি নিদ্রিষ্ট সংক্ষা পাবো | যা প্রতি ঘরে সমান হবে | এখানে আমরা x ও y কে গুণ করে পেলাম 1000 | এই 1000 সংখ্যাটি প্রতি ঘরেই হবে | অর্থাৎ ব্যস্ত ভেদের অঙ্ক করার সময় চলরাশি দুটির গুন করতে হবে | এবং গুণফল প্রতি ক্ষেত্রে সমান হবে |




ব্যস্ত ভেদের অঙ্ক করার সময় আমরা x ও y কে \(x\propto \frac{1}{y}\) এই রকম ভাবে লিখিব | \(\frac{x}{y}=k\)

x ও y আমরা কিভাবে লিখবো দেখে নেওয়া যাক | আমরা জানি ব্যস্ত ভেদের চলরাশি দুটির গুন করলে একটি ধ্রুবক পাবো | ধরিলাম ধ্রুবকটি হলো k | এখন আমরা লিখতে পারি \(x \times y =k\)


\(x \times y =k\)

\(x =k \times \frac{1}{y}\)

এখন আমরা =k তুলে \(\propto \) বসাতে পারি
তাহলে আমরা লিখতে পারি

x\(=k\)\(\times \frac{1}{y}\)

x\(\propto \)\(\frac{1}{y}\)

অর্থাৎ \(\propto \) এর পরিবর্তে =k|



আর একটা অন্য উদাহরণ দেখে নেওয়া যাক | এখানে যে ছকটি দেওয়া আছে তা এলোমেলোভাবে সাজানো | কিন্তু x ও y এর অনুরূপ মান নিয়ম অনুযায়ী বৃদ্ধি ও হ্রাস হয়ে থাকে | প্রথমে আমরা ছকটি দেখি তার পর আলোচনা করবো |



চলরাশি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ
x 5 2 8 4
y 500 1250 312.50 625
\(x \times y\) \(5 \times 500\)=2500 \(2 \times 1250\)=2500 \(8 \times 312.50\)=2500 \(4 \times 625\)=2500
ভেদ সম্পর্ক 2500

এখানে আমরা দেখলাম প্রথম x এর মান 5 ও y এর মান 500 | দ্বিতীয় তে x এর মান 2 যা প্রথমের তুলনায় ছোটো, অর্থাৎ 5 এর তুলনায় 2 ছোটো | আবার দ্বিতীয় তে y এর মান 1250, যা y এর প্রথম মানের থেকে বড় | অর্থাৎ 500 থেকে 1250 বড় | আবার তৃতীয় তে যে x মানটি আছে তা দ্বিতীয় এর থেকে বড়, 2 এর থেকে 5 বড় | আর y এর মান দ্বিতীয় এর থেকে ছোট | 1250 এর থেকে 312.50 ছোটো | তাহলে আমরা দেখলাম যেখানে x এর মান বেশি সেইখানে y এর মান কম আর যেখনে x এর মান কম সেইখানে y এর মান বেশি থাকবে | বোঝার সুবিধার জন্য x কে ছোট থেকে বড় সাজিয়ে নিয়ে একটি ছক তৈরি করিলাম |



চলরাশি দ্বিতীয় চতুর্থ প্রথম তৃতীয়
x 2 4 5 8
y 1250 625 500 312.50
\(x \times y\) \(2 \times 1250\)=2500 \(4 \times 625\)=2500 \(5 \times 500\)=2500 \(8 \times 312.50\)=2500
ভেদ সম্পর্ক 2500

এখান থেকে আমরা দেখলাম x এর মান বাড়তে থাকলে y এর মান ক্রমাগত কমতে থাকবে | এই রকম থাকলে আমরা ব্যস্ত ভেদ চিহ্নিত করতে পারবো | তবে \(x \times y\) এর মান প্রতি ক্ষেত্রে সমান হবে |

যৌগিক ভেদ [Joint Varition]



যৌগিক ভেদের অংক গুলো এর মধ্যে কমপক্ষে তিনটি করে চলরাশি থাকে | এরকম অঙ্কগুলো এর মধ্যে তিনের অধিক চলরাশি থাকতে পারে | আমরা এখানে তিনটি করে চলরাশি নিয়ে অংক গুলো বোঝার চেষ্টা করি | ধরিলাম তিনটি চলরাশি x, y ও z | এখন আমরা যদি \(x \times yz\) লিখি তাহলে বিষয়টি হবে এই রকম | এখানে y ও z এর মধ্যে একটি ধ্রুবক হবে | যদি y ধ্রুবক হয় তাহলে z পরিবর্তনশীল | আবার z ধ্রুবক হলে y পরিবর্তনশীল | বাস্তবে তিনটি চলরাশি পরিবর্তনশীল |



\(x \propto y\) [z হল অশূন্য ধ্রুবক]
\(x \propto z\) [y হল অশূন্য ধ্রুবক]

তাহলে আমরা লিখতে পারি \(x \propto yz\) [y ও z উভয়ই পরিবর্তনশীল]




এই অঙ্কটি আমি যেভাবে বুঝেছি

ধরিলাম একটি আয়তক্ষেত্রাকার চতুর ভূজ এর লম্ব হলো x সেমি, ও প্রস্ত হল y সেমি এবং ক্ষেত্রফল z বর্গসেমি | এখন একটি টেবিলের মাধ্যমে বিষয়টি বুঝবো |

NO-1
z x
10 5
14 7
30 15
36 18
\(z \propto x\)
\(z =y x\)

এখানে প্রস্থ অর্থাৎ y এর মান স্থির | তাই y হল একটি অশূন্য ধ্রুবক | এখানে ধ্রুবক টির মান হল 2 |




NO-2
z y
15 3
25 5
35 7
50 10
\(z \propto y\)
\(z =x y\)

এখানে দৈর্ঘ অর্থাৎ x এর মান স্থির | তাই x হল একটি অশূন্য ধ্রুবক | এখানে ধ্রুবক টির মান হল 5 |




NO-3
চলরাশি z x y
প্রথম 10 5 2
দ্বিতীয় 15 5 3
তৃতীয় 30 10 3

এখানে প্রথম সারিতে z এর মান আছে 10, x এর মান 5 ও y=2 আছে | যদি x ধ্রুবক হয় তা হলে আমরা লিখিব \(z \propto y\) | আবার y ধ্রুবক হয় তা হলে আমরা লিখিব \(z \propto x\) | দ্বিতীয় সারিতে x ধ্রুবক হলে \(z \propto y\) | y ধ্রুবক হলে \(z \propto x\) | এখানে x ও y এর মধ্যে একটির মান স্থির থাকবে, আর সেটাই হবে ভেদ ধ্রুবক | ভেদ ধ্রুবক সব সময় অশূন্য হবে |

No.1:- যদি \(x \propto y\) হয়, তবে কি \(y \propto x\) হবে ?

আমরা ভেদের অঙ্ক করার সময় শিখেছি \(\propto\) এই চিহ্নটি তুলিলে =k বসাতে হবে | তাই আমি \(x \propto y\) পরিবর্তে \(x =k y\) লিখতে পারি |



or \(x =k \times y\)

or \(x \times \frac{1}{k} = y\)

or \(y = x \times \frac{1}{k}\)

or \(y = \frac{1}{k} \times x\) [এখানে \(\frac{1}{k}\) ধ্রুবক]

অতএব \(y \propto x\)


No.2:-যদি \(x \propto y\) হয় এবং \(y \propto z\) হয় তবে প্রমাণ করি যে \(x \propto z\) হবে |

এখানে তিনটি চলরাশি x, y ও z আছে | আর দুটি ধ্রুবক আছে | ধ্রুবক দুটি হল P ও Q | \(x \propto y\) এখানে ধ্রুবক হলো P, অতএব \(x =P y\) | \(y \propto z\) আর এটার ক্ষেত্রে ধ্রুবক হলো Q, অতএব \(y =Q z\)



\(x =P \times\) y [এখানে y এর পরিবর্তে Qz বসাতে পারি]

\(x =P \times\)Qz

\(x =PQ \times z \) [PQ কে আমি M ধরিলাম]

\(x =Mz \) [এখানে M ধ্রুবক]

তাই আমরা লিখতে পারি \(x \propto z \)


No.3:- \(x \propto y \) হলে প্রমাণ করতে হবে \(x+y \propto x-y \)


\(x \propto y \) সুতরাং \(x =k y \) [k হল ধ্রুবক ]

\(\frac{x}{y} =k \)

\(\frac{x+y}{x-y} =\frac{k+1}{k-1} \) [যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে]

\(x+y =\frac{k+1}{k-1} \times (x-y) \)

\((x+y) \propto (x-y) \) [এখানে \(\frac{k+1}{k-1} \) হল ধ্রুবক]



No.4:-\(x \propto y \) হলে, প্রমাণ করি যে \(x^{n} \propto y^{n} \) হবে


\(x \propto y \) সুতরাং x=ky হবে, [k অশূন্য ভেদ ধ্রুবক]

\(x \propto y \)

\(x=ky \)

\((x)^{n}=(ky)^{n} \)

\(x^{n}=k^{n} y^{n} \)

\(x^{n}=P y^{n} \) [\(k^{n}\) এর পরিবর্তে P ধরিলাম]

\(x^{n}=P y^{n} \) [এখানে P ধ্রুবক]

তাই \(x^{n} \propto y^{n} \)



No.5:-\(x+y \propto x-y \) হলে, প্রমাণ করি যে \(x \propto y \) হবে


\(x+y \propto x-y \)

অতএব \(x+y =k(x-y) \) [k ধ্রুবক]

or \(\frac{x+y}{x-y} =\frac{k}{1}\)

or \(\frac{(x+y)+(x-y)}{(x+y)-(x-y)} =\frac{k+1}{k-1}\) [যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে]

or \(\frac{(x+y+x-y)}{(x+y-x+y)} =\frac{k+1}{k-1}\)

or \(\frac{(x+x)}{(y+y)} =\frac{k+1}{k-1}\)

or \(\frac{2x}{2y} =\frac{k+1}{k-1}\)

or \(\frac{x}{y} =\frac{k+1}{k-1}\)


এখানে \(\frac{k+1}{k-1}\) এটি হলো ভেদ ধ্রুবক | আমরা \(\frac{k+1}{k-1}\) এই সংখ্যাটিকে Q ধরিলাম | তাই \(\frac{k+1}{k-1}=Q \) | এখানে \(\frac{k+1}{k-1} \)এর মান অপরিবর্তনশীল, অর্থাৎ \(\frac{k+1}{k-1} \) এই মানের পরিবর্তন হবে না | তাই এটিকে ধ্রুবক হিসেবে Q ধরিলাম |


\(\frac{x}{y} = Q\)

\(x =Qy\)

\(x \propto y\)



No.6:-\(x^{n}+y^{n} \propto x^{n}-y^{n} \) হলে, প্রমাণ করি যে \(x \propto y \) হবে


\(x^{n}+y^{n} \propto x^{n}-y^{n} \)

অতএব \(x^{n}+y^{n} =k(x^{n}-y^{n}) \) [k ধ্রুবক]

or \(\frac{x^{n}+y^{n}}{x^{n}-y^{n}} =\frac{k}{1}\)

or \(\frac{(x^{n}+y^{n})+(x^{n}-y^{n})}{(x^{n}+y^{n})-(x^{n}-y^{n})} =\frac{k+1}{k-1}\) [যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে]

or \(\frac{x^{n}+y^{n}+x^{n}-y^{n}}{x^{n}+y^{n}-x^{n}+y^{n}} =\frac{k+1}{k-1}\) [যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে]

or \(\frac{x^{n}+x^{n}}{y^{n}+y^{n}} =\frac{k+1}{k-1}\)

or \(\frac{2x^{n}}{2y^{n}} =\frac{k+1}{k-1}\)

or \(\frac{x^{n}}{y^{n}} =\frac{k+1}{k-1}\)

এখানে \(\frac{k+1}{k-1}\) এটি ধ্রুবক | \(\frac{k+1}{k-1}\)=Q ধরিলাম

\(\frac{x^{n}}{y^{n}} =Q\)

\(x^{n}=Q \times y^{n}\)

\(x=\sqrt[n]{Q} \times y\)

\(x=\sqrt[n]{Q} \times y\) [এখানে \(\sqrt[n]{Q}\) হল ভেদ ধ্রুবক | আমরা \(\sqrt[n]{Q}\)= T ধরিলাম ]

\(x=T \times y\) [এখানে T হল ভেদ ধ্রুবক]

\(x=Ty\) [এখানে T হল ভেদ ধ্রুবক]

\(x \propto y\)



No.7:-\(x \propto y \) এবং \(u \propto z \) হলে, প্রমাণ করি যে \(xu \propto yz \) হবে


\(x \propto y \) সুতরাং \(x =K y \) [K হল ধ্রুবক ]
\(u \propto z \) সুতরাং \(u =L z \) [L হল ধ্রুবক ]

এখানে আমরা x এর সঙ্গে u গুন করবো | তাই = চিহ্ন এর পর আমরা গুন করবো \(Ky \times Lz \)



তাহলে আমরা লিখতে পারি \(x \times u = Ky \times Lz \)

\(x \times u = Ky \times Lz \)

\(xu = KyLz \)

\(xu = KLyz \)

\(xu \propto yz \) [এখানে KL হল ধ্রুবক ]




No.8:-\(x \propto y \) এবং \(u \propto z \) হলে, প্রমাণ করি যে \(\frac{x}{u} \propto \frac{y}{z} \) হবে


\(x \propto y \) সুতরাং \(x =K y \) [K হল ধ্রুবক ]
\(u \propto z \) সুতরাং \(u =L z \) [L হল ধ্রুবক ]

এখানে আমরা x কে u দিয়ে ভাগ করবো | তাই = চিহ্ন এর পর আমরা ভাগ করবো \(Ky \div Lz \)



তাহলে আমরা লিখতে পারি \(x \div u = Ky \div Lz \)

\(\frac{x}{u} = \frac{Ky}{Lz}\)

\(\frac{x}{u} =\frac{K}{L} \times \frac{y}{z}\)

\(\frac{x}{u} =\frac{K}{L} \frac{y}{z}\)

\(\frac{x}{u} \propto \frac{y}{z}\) [এখানে \(\frac{K}{L}\) হল ধ্রুবক]